The Full Form of SCOUT & Relevant Topics

SCOUT এর পূর্ন রুপ ও আনুষঙ্গিক বিষয়াবলী

স্কাউট হচ্ছে সামাজিক, সেবামূলক এবং অরাজনৈতিক আন্দোলন- যার মাধ্যমে শিশু, কিশোর ও যুবকদের শারীরিক, মানসিক, সামাজিক, বুদ্ধিভিত্তিক ও আধ্যাত্মিকভাবে যোগ্য করে গড়ে তোলা হয়। তাছাড়া এটি জাতি, বর্ণ,ধর্ম নির্বিশেষে সকলের জন্যই উন্মুক্ত। 
 

SCOUT এর পূর্ন রুপ ও অর্থ:

  • S = Smart ( স্মার্ট) = চটপটে 
  • C = Careful(কেয়ারফুল) = যত্নশীল
  • O = Obedient ( ওবিডিয়েন্ট ) = বিশ্বস্ত
  • U = Unity ( ইউনিটি ) = একতাবদ্ধ 
  • T = Truthful ( ট্রুথফুল ) = সত্যবাদী 
 

স্কাউটিং-এর মূল লক্ষ্য:

স্কাউটিং-এর মূল লক্ষ্য হচ্ছে শিশু, কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলী উন্নয়নের মাধ্যমে তাদেরকে পরিবার, সমাজ দেশ তথা বিশ্বের সুনাগরিক হিসেবে গড়ে তোলা।
 

 স্কাউট কার্যক্রম: 

  • হাতেকলমে কাজ শেখা; 
  • ছোট-দল পদ্ধতিতে কাজ করা; 
  • ব্যাজ পদ্ধতির মাধ্যমে কাজের স্বীকৃতি প্রদান; 
  • মুক্তাঙ্গনে কাজ সম্পাদন;
  • তিন আঙ্গুলে সালাম ও ডান হাত করমর্দন;
  • স্কাউট পোশাক, স্কার্ফ ও ব্যাজ পরিধান এবং 
  • সর্বদা স্কাউট আইন ও প্রতিজ্ঞা মেনে চলা। 
 
স্কাউটদেরকে আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের নির্দেশিত নিয়ম অনুসারে অনুশীলন, প্রতিজ্ঞাপাঠ ও দীক্ষা গ্রহণের মাধ্যমে স্কাউট আন্দোলনে সদস্য হতে হয়। 
 

আপনি বা আপনার সন্তান বা ভাই বা বোনকে কেন স্কাউটিং করবে?

  • এখানে কোনো খারাপ শিক্ষা দেওয়া হয় না।
  • একজন মানুষ কিভাবে নিজেকে প্রস্তুত করবে তা এখানে সেই শিক্ষাই দেওয়া হয়।
  • স্কাউটিং করলে মনের অনেক কিছু পরিবর্তন হবে।
  •  স্কাউটিং জনসচেতনতা সম্পর্কে শিক্ষা দেয়।
  • সর্বদা কর্তব্য পালন করতে শিক্ষা দেয়
  • নিজের দায়িত্ব সম্পর্কে সর্বদা অটুট থাকতে শিক্ষা দেয়।
  • কিভাবে নেতৃত্ব দিতে হয় তা শেখানো হয়।
  • অন্যকে সম্মান করতে শেখায়।
  • নিজের কাজ নিজেকে করতে শেখায়।
  • একজন স্কাউটের লক্ষ্যই থাকে সর্বোত্তম।
  • একজন স্কাউট নিজেকে আলাদাভাবে সম্মানিত করে।
  • স্কাউট প্রাথমিক জ্ঞান সম্পর্কে অবগত করে।
  • একজন স্কাউট এমন কোনো কাজই করে না যাতে অন্য কারও ক্ষতি হয়।
  • এক কথায় একজন স্কাউট সবার থেকে আলাদা। সকল সমস্যা সমাধানের জন্য সে সর্বদা প্রস্তুত থাকতে যথাসাধ্য চেষ্টা করে।
  • মানুষের সেবায় সে সর্বদা নিয়োজিত থাকে এবং সে জানে সেবার করার মধ্যে কেমন শান্তি পাওয়া যায়।

এছাড়াও আরো কারন আছে যা নিজে স্কাউট না হলে বোঝা কঠিন। 

বয়স ভিত্তিক স্তর বিন্যাস:

স্কাউট আন্দোলন সকল ধরনের ছেলেমেয়েদের জন্য উন্মুক্ত। সুষ্ঠু পরিচালনার সুবিধার্থে বাংলাদেশে স্কাউটিং নিম্নোক্ত তিনটি শাখায় বিভক্ত:

  •  কাব: যে সকল বালক / বালিকার বয়স ৬ বছরের বেশী, কিন্তু ১১ বছরের কম/প্রাথমিক শিক্ষা স্তরের ছাত্র।
  • স্কাউট: যে সকল কিশোর/কিশোরীর বয়স ১১ বছর বা তার চেয়ে বেশী, কিন্তু ১৭ বছরের কম/মাধ্যমিক শিক্ষা স্তরের ছাত্র।
  • রোভার স্কাউট: যে সকল তরুণ/তরুণী কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ে অথবা যাদের বয়স ১৭ বা তার চেয়ে বেশী, কিন্তু ২৫ বছরের কম। রেলওয়ে, বিমান ও অনুরূপ প্রতিষ্ঠানে চাকুরীজীবীদের জন্য বয়স ৩০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
 

স্কাউট আন্দোলনে বয়স্কদের ভূমিকা:

স্কাউট আন্দোলন মূলত যুব বয়সী ছেলেমেয়েদের আন্দোলন। এ আন্দোলনে বয়স্ক সদস্যদের অন্তর্ভুক্তির কারণ হলো-যুব সদস্যদের সঠিক দিক-নির্দেশনা, সমর্থন এবং ব্যবস্থাপনা করা যাতে করে স্কাউট নীতি ও পদ্ধতির মাধ্যমে স্কাউট আন্দোলনের উদ্দেশ্য অর্জিত হয়। সুতরাং সঠিকভাবে প্রোগ্রাম বাস্তবায়নে স্কাউটদের সহায়তা প্রদান করাই বয়স্ক লিডারদের মৌলিক কর্তব্য।

Post a Comment

0 Comments