ব্যাডেন পাওয়েল এর বাণী
অগ্রগতিঃ
- স্থির হয়ে দাঁড়িয়ে থাকায় কোনো লাভ নেই। অগ্রসর হন অথবা বিশ্রাম করুন- যেকোনো একটি কাজ করুন। চলুন আমরা এগিয়ে যাই- হাসিমুখে। (এইডস টু স্কাউট মাস্টারশিপ)
- পুরোনো দিনের নাইটেরা তাদের পৃষ্ঠপোষক, দেশ ও মহিলাদের সম্মানের জন্য বিপদ ও যুদ্ধে জড়িত হতেন। আজকের দিনের কাব স্কাউটেরা তাদের কাব দলের সুনামের জন্য বয় স্কাউট দলে যোগ দিবে। তারা যতই এগিয়ে যাবে তারা ততই বিপদ ও দুঃখের প্রত্যাশা করবে। (উলফ কাবস হ্যান্ডবুক)
- কাবেরা বয় স্কাউট দলে গিয়ে নিজেদের ভাবনা ভাবে এবং নিজের পায়ে দাঁড়াবে। তখন তোমরা স্কাউট কাজের সঙ্গে জড়িত নয় এমন মানুষকে অনুসরণ করা থেকে নিজেকে বিরত রাখবে। কোনো কাজ নিরানন্দ ও কঠিন মনে হলে তা থেকে নিজেকে সরিয়ে রাখবে। তোমার কাজে দরকার সুচয়ন ও স্থিরচিত্ততা। (উলফ কাবস হ্যান্ডবুক)
অভিযাত্রাঃ
- বালকেরা নোংরা ডোবার মধ্যেও আিভযাত্রার আনন্দ উপভোগ করতে পারে। স্কাউট মাস্টারের মাঝে যদি বালকসুলভ মন-মানসিকতা থাকে তবে তিনিও তা উপভোগ করতে পারেন। (এইডস টু স্কাউট মাস্টারশিপ)
- অভিযাত্রার চেতনা প্রায় সব বালকের মধ্যেই নিহিত আছে। কিন্তু জনবহুল শহরে তার পক্ষে সে আনন্দ উপভোহ করা খুবই কঠিন। (দি স্কাউটার)
আত্ননির্ভরশীলতাঃ
- কোনো বালককে আত্ননির্ভর করা এবং জীবণ যুদ্ধে তাকে যোগ্য করে তোলার জন্য দুনিয়াতে স্কাউটিং হলো সর্বোত্তম জিনিস। (ইয়ার্ন ফর বয় স্কাউট)
- একজন গলফ খেলোয়াড় হিসেবে আমি
খেলার সরঞ্জাম বহনের জন্য কোনো ভৃত্য নিয়োগ করতাম না। আমি নিজের খেলা নিজেই
করতে পছন্দ করি। সেটা শূকর শিকার করাই হোক, কি মাছ ধরাই হোক সবখানে তা
একই রকম। এমনকি আমার চুলও আরেকজনকে দিয়ে কাটায় না, আর যতদিন আমার চুল থাকবে
ততদিন তা-ই করব। (রোভারিং টু সাকসেস)
- তোমাদের সবসময় নিজেদের উপর নির্ভর করার চেষ্টা করা উচিত- অন্যেরা তোমার জন্য কি করতে পারে, তার উপর নয়। নিজের ডিঙি নিজেই বয়ে যাও। (পেডল ইয়র ওন ক্যানো)
Continue.....
0 Comments