ব্যাডেন পাওয়েল এর বাণী
অর্থঃ
- পয়সা জমাও, টাকা পাবে।
- অনেক লোক অর্থ সঞ্চয় করতে ভালোবাসে, কিন্তু কখনো ব্যায় করে না। মিতব্যায়ী হওয়া ভালো, তবে দরকারমত অর্থ ব্যায় করাও উত্তম। আসলে এটাই হলো অর্থ সঞ্চয়ের অন্যতম কারন।
- যার চাহিদা সবচেয়ে কম সে-ই সবচেয়ে ধনী।
- বাল্যকালে যে অর্থ আয় করতে অভ্যাস করে বড় হলে সে আয় করতেই থাকে।
- হঠাৎ করে ধনী হওয়ার আশা করো না। বড় কিছু পাওয়ার জন্য ছোট কিছু দিয়েই শুরু করতে হবে- ঠিক যেমন তুমি বড় হওয়ার আগে ছিলে একটি ছোট শিশু।
- গাইড বুদ্ধি করে তার অর্থ ব্যায় করতে শিখে এবং যতদূর সম্ভব যুক্তিসংঙ্গতভাবে আয় করে। এতে বেকার থাকার সময়েও তার হাতে অর্থ থাকে। এভাবে সে অপরের উপর বোঝা হয় না এবং অপরের প্রয়োজনের সময় সাহায্য করতে পারে।
- ধনী লোকের কিছু সীমাবদ্ধতা আছে। তার হয়ত একাধিক বাড়ি থাকতে পারে এবং সেখানে হয়ত অসংখ্য কক্ষ থাকতে পারে। কিন্তু সে কেবল একটি কক্ষেই বাস করতে পারে, কারন শরীর মাত্র একটিই। এ ব্যাপারে সে দরিদ্রতম ব্যক্তির চেয়ে ভালো অবস্থায় নেই। সে হয়ত যৎসামান্য সূর্যাস্ত দেখে তার প্রশংসা করতে পারে বা সূর্যালোক উপভোগ করতে পারে, কিন্তু গরিবলোক তা পারে পুরোপুরিভাবে।
- তোমরা নিজের বিলাসিতার জন্য অর্থ ব্যায়ের ব্যবস্থা করো না, কারন তোমার চারপাশে মানুষের জীবনে রয়েছে অনেক অভাব।
আশাঃ
- সবচেয়ে কালো মেঘের আড়ালে উজ্জল রেখা দেখার জন্য সবসময় নিজেকে পরিচালনা করবে। তাহলে তুমি পূর্ণ আস্থা সহকারে অন্ধকার মোকাবেলা করতে সমর্থ হবে।
- আশা হল এক ধরনের সাহস যা অপরকে আস্থাশীল করে এবং নিজেকে সফলতার দিকে পরিচালিত করে।
- কোনো মানুষকে পরিপূর্ণ দেখবে বলে আশা করো না-তার কিছু না কিছু ত্রুটি থাকবেই। যে কোনো গর্দভ-ই মানুষের ত্রুটি বের করতে পারে। আসল কাজ হলো লোকের ভালো দিক খুঁজে বের করা এবং মনে তা সবার উপরে স্থান দেওয়া-যাতে তারা ধীরে ধীরে খারাপ দিকটি মুছে ফেলতে পারে।
- আমার (কেনিয়া) পর্বত বলে: ’প্রসারিত দৃষ্টিতে দেখ, ওপরের দিকে দেখ, আরো সামনে দেখ-তাহলেই পথ দেখা যাবে।
- প্রত্যেক জিনিসের উজ্জল দিক দেখবে, অন্ধকারদিকে তাকাবে না।
- কাজ ঠিকভাবে করার চেষ্টাকেই একমাত্র উচ্চ আশা হিসেবে গণ্য করা যায়।
0 Comments