স্কাউট প্রোগ্রাম ও প্রশিক্ষণ
স্কাউট প্রোগ্রামঃ
স্কাউটিং কার্যক্রমে যুব ও তরুণরা
সামগ্রিকভাবে যা করে (স্কাউট কার্যক্রম) যে ভাবে করে (পদ্ধতি) যে কারণে করে
(উদ্দেশ্য) তাকে স্কাউট প্রোগ্রাম বলা হয়।
বিশ্ব
স্কাউট সংস্থা স্কাউট প্রোগ্রামকে নিম্নরূপ বর্ণনা করেছে।
স্কাউট প্রোগ্রামের সামগ্রিক ব্যাপ্তিঃ
একজন তরুণ বা যুবকের সমুদয় স্বাভাবিক
চাহিদা ও অভিজ্ঞতার আলোকে স্কাউট প্রোগ্রাম প্রণীত হয়। স্কাউট প্রোগ্রাম ৬ থেকে
২৫ বছর বয়সীদের জন্য এমন একটি পর্যায়ক্রমিক সামগ্রিক কার্যাবলী যা শিক্ষার একটি
আধুনিক পদ্ধতি এবং আনন্দপূর্ণ কাজের মাধ্যমে আত্নোন্নতির শিক্ষা দেয় ।
স্কাউট প্রোগ্রাম কীঃ
ক্যাম্পিং, বহিরাংগন কার্যাবলী,
খেলাধুলা, অনুষ্ঠানাদি, প্যাট্রোল ও ট্রুপ মিটিং, উপার্জন সপ্তাহ পালন ইত্যাদি
স্কাউটিং কার্যাবলীর অন্তর্ভুক্ত। তবে খেয়াল রাখতে হয় যাতে প্রোগ্রামগুলো
সংশ্লিষ্ট তরুণ বা যুবদের জন্য রোমাঞ্চকর ও আকর্ষণীয় হয়।
স্কাউট প্রোগ্রাম বাস্তবায়নঃ
স্কাউট প্রোগ্রাম বাস্তবায়িত হয়
স্কাউট পদ্ধতিতে।
নিম্নলিখিত
উপাদানগুলি স্কাউট পদ্ধতির আওতায় পড়েঃ
১।
প্রতিজ্ঞা ও আইন
২। হাতে কলমে প্রশিক্ষণ
৩।
টীম সিসটেম(ষষ্ঠক/উপদল পদ্ধতি)
৪। ক্রমোন্নতিশীল প্রশিক্ষণ
৫।
প্রতিকী কাঠামো (সিম্বোলিক ফ্রেমওয়ার্ক)
৬।
বয়স্ক লিডারের সমর্থন
৭।
প্রকৃতি।
স্কাউট
পদ্ধতি স্কাউট আন্দোলনের মৌলিক বিষয়সমূহের অন্যতম এবং যা অন্যান্য আন্দোলনের সাথে
স্কাউটিংয়ের পার্থক্য নির্ধারণ করেছে। বয়স্ক লিডারের তত্ত্বাবধানে ছোট গ্রুপে
(উপদল) বিভক্ত করে ক্রমোন্নতিশীল প্রশিক্ষণ প্রদান। এতে উৎকর্ষতা, দায়িত্ব গ্রহণ,
স্বাভাবিক গতিতে চারিত্রিক উন্নয়ন, নির্ভরশীল সহযোগিতা গ্রহণ ও নেতৃত্ব প্রদানের
গুনাবলী বিকশিত হয়। আন্দোলনে অংশগ্রহণকারীদের আগ্রহের ভিত্তিতে খেলাধুলা, বিভিন্ন
প্রয়োজনীয় বিষয়ের দক্ষতা, সমাজ সেবা ও সমাজ উন্নয়ন, প্রকৃতি পর্যবেক্ষণ
প্রভৃতি বিষয়ের ক্রমোন্নতিশীল ও উদ্দীপনাময় কর্মসূচি । মুক্তাংগণের কার্যাবলীকে
স্কাউট প্রোগ্রামে প্রাধান্য দেয়া হয়।
স্কাউট প্রোগ্রাম কেনঃ
স্কাউটিং এর উদ্দেশ্য হচ্ছে
সৃষ্টিকর্তার প্রতি কর্তব্য পালন এবং অন্যের প্রতি, দেশের প্রতি, আন্দোলনের প্রতি
এবং নিজের প্রতি কর্তব্য পালনে সক্ষম করে তোলা। সে উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যেই
স্কাউট প্রোগ্রাম প্রণীত হয় । তরুণ ও যুবদের শারীরিক, মানসিক, সামাজিক, আবেগীয়
এবং আধ্যাতিক উন্নয়ন প্রোগ্রাম বাস্তবায়নের
লক্ষ্য।
স্কাউট প্রোগ্রামের দুটি অংশঃ
ক) অভ্যন্তরীণ অংশঃ এটি অপরিবর্তনীয় স্কাউট আদর্শ যেমন
স্রষ্টার প্রতি কর্তব্য পালন, দেশপ্রেম, পরোপকার ইত্যাদি। সমগ্র পৃথিবীতে এই আদর্শ
এক এবং অপরিবর্তনীয়।
খ) বহিরাংগনের অংশঃ এটি যুগের চাহিদা, সমাজের প্রয়োজন
এবং দেশের ভৌগলিক ও আর্থসামাজিক পরিস্থিতি অনুযায়ী সময় সময় পরিবর্তনশীল।
পরিকল্পিত প্রোগ্রামঃ
স্কাউট প্রোগ্রামের আভ্যন্তরীণ ও
বহিরাংশ উভয় দিকে নজর রেখে স্কাউটদের বয়স উপযোগী প্রোগ্রাম প্রণয়ন করা হয়।
চাহিদা, সময় ও স্কাউট আদর্শের সাথে সংগতিপূর্ণ প্রোগ্রামকে পরিকল্পিত প্রোগ্রাম
বলা যায়।
প্রশিক্ষণঃ
স্কাউট ইউনিটে বয়স্ক লিডারের
নেতৃত্ব হচ্ছে স্কাউট আন্দোলনের অন্যতম মূলনীতি। অতএব বয়স্ক লিডার ছাড়া স্কাউটিং
হতে পারে না।
প্রোগ্রাম
বাস্তবায়ন প্রক্রিয়া চালু করা, তদারকি করা, পরামর্শ দেয়া এবং পরিচালনা করা
ইউনিট লিডারের কাজ এবং নেতা হিসেবে, বন্ধু হিসেবে, শুভানুধ্যায়ী হিসেবে, শিক্ষক
হিসেবে ইউনিট লিডার দায়িত্ব পালন করে থাকেন। আর এ দায়িত্ব পালন করতে ইউনিট
লিডারকে বিষয়গুলো জানতে হবে, শিক্ষা দেয়ার ও ইউনিট পরিচালনা করার কৌশল আয়ত্ত
করতে হবে এবং দক্ষতা অর্জন করতে হবে। এর জন্য দরকার উপযুক্ত ও প্রয়োজনীয়
প্রশিক্ষণের।
লক্ষ্য অর্জনঃ
লক্ষ্য নির্ধারণের মাধ্যমে সাংগঠনিক
ব্যবস্থাপনায় সফলতা লাভ করার কৌশল বর্তমান সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যে কোন বিষয়ে লক্ষ্য নির্ধারণ করে
বাস্তবায়নের পথে পরিকল্পিত ভাবে অগ্রসর হলে সহজে সফলতা পাওয়া যায় এবং সেই সাথে
সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি পায়। এটি শুধু মাত্র সফলতা লাভের পদ্ধতি নয় বরং সংগঠনের
সাথে জড়িত সকলের মনোভাব পরিবর্তন করে দেয়।
১।
কর্ম পরিকল্পনার চিন্তা।
২। পরিস্থিতি
পর্যালোচনা।
৩।
লক্ষ্য নির্ধারণ।
৪। কর্ম
পরিকল্পনা।
৫।
নিয়ন্ত্রণ ও বাস্তবায়ন।
৬।
মূল্যায়ন।
চাহিদা
ও প্রত্যাশা বিশ্লেষণ করে, কাংক্ষিত লক্ষ্য ও ও বাস্তবায়নকারীর ভূমিকা পর্যালোচনা
করে ইস্পিত ফলাফল বা উদ্দেশ্য নিরূপন করা হয়। কাজেই যে কোন কাজ যে কোন সময় বা পরিবেশে
করা যায় না। তার পূর্বে প্রয়োজন হয় পরিস্থিতি পর্যালোচনা ও লক্ষ্য নির্ধারণ
করা। পরিকল্পিত কাজ যথাযথ নিয়ন্ত্রণে বাায়নের পর পুরো কাজের মূল্যায়নের
ভিত্তিতে পরবর্তী কর্ম পরিকল্পনা তৈরি করা হয়।
পরিকল্পিত প্রশিক্ষণঃ
পরিকল্পিত
প্রশিক্ষণ একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রোগ্রাম ও প্রশিক্ষণ একে অপরের পরিপূরক।
তথ্যঃ জামিল আহমেদ, এল টি
জাতীয় উপ কমিশনার (অ্যাডাল্ট রিসোসেস)
বাংলাদেশ স্কাউটস।

0 Comments