সমাজ সেবা ও সমাজ উন্নয়নের মধ্যে পার্থক্য
| বিষয় |
সমাজ সেবা
|
সমাজ উন্নয়ন
|
সংঙ্গা
|
সমাজের মানুয়ের জন্য স্কাউট উদ্যোগী হয়ে যে কাজ সম্পাদন করে তাকে সমাজ সেবা বলে।
|
সমাজের বা এলাকাবাসীর
কোনো সমস্যা বা সম্ভাবনা চিহ্নিত করে তা সমাধানে স্কাউটদের নেতৃত্বে বা
উদ্যোগে এলাকাবাসী এবং স্কাউটদের যৌথ অংশগ্রহনের মাধ্যমে চিহ্নিত ঐ সমস্যার
সমাধানকে সমাজ উন্নয়ন বলে।
|
জনশক্তি
|
সমাজ সেবা একজন দ্বারা করা যায়।
|
সমাজ উন্নয়নে অধিক লোক সংখ্যা অথবা উপদল ভিত্তিক জনশক্তির প্রয়োজন।
|
সহযোগীতা
|
সমাজ সেবা কাজে সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানের সহযোগীতার প্রয়োজন নেই।
|
সমাজ উন্নয়ন কাজে সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানের সহযোগীতার গ্রহন করা যেতে পারে।
|
অর্থ
|
এ কাজে অর্থ প্রয়োজন হতে পারে আবার নাও হতে পারে। যদি প্রয়োজন হয় তবে নিজেই এর ব্যবস্থা করতে পারবে।
|
এ কাজে অর্থের প্রয়োজন রয়েছে। স্কাউটরা বা এলাকাবাসী অথবা অন্য কোনো উৎস থেকে অর্থের র্সস্থান করতে পারে।
|
সিদ্ধান্ত
|
এ কাজ করার জন্য নিজেই সিদ্ধান্ত গ্রহন করতে পারে।
|
এ কাজ করার জন্য স্কাউটরা এবং এলাকাবাসীর আলোচনা সাপেক্ষ সিদ্ধান্ত গ্রহন করতে হয়।
|
ফলাফল
|
এ কাজের ফলাফল স্বল্প সময়ের জন্য হয়ে থাকে।
|
এ কাজের ফলাফল দীর্ঘস্থায়ী হয়ে থাকে।
|
0 Comments