রীফ নট
এটি অনেক প্রাচীন একটি গেরো। হারকিউলিস তার সময়ে যেভাবে দক্ষতার সাথে গ্রিসের সাম্রাজ্য
ধরে রেখেছিলেন ঠিক সেইভাবেই রীফ নট দড়ির দুটি প্রান্ত একে অপরকে ধরে রাখে বলেই রীফ নটকে প্রাচীন গ্রিসে "হারকিউলিসের গেরো"
বলা হত। এছাড়াও ৩৫০০ বছর আগের মিসরীয় বিভিন্ন মূর্তির কোমরের বেল্টের সামনের দিকে ডাক্তারি
গেরোর প্রতিকৃতি পাওয়া গেছে।
তৈরির পদ্ধতিঃ
দুইটি সমান মোটা দড়ির মাথা একটি দান হাতে ও অপরটি বাম হাতে ধরে দান হাতের দড়ির মাথার কাছে খানিক অংশ বাম হাতের দড়ির মাথার দিকে পাশাপাশি ধরে একটি প্যাচ দিতে হবে। এরপর দড়ির একটি অংশকে সেই অংশের মূল দড়ির পাশে রেখে অপর অংশটি দিয়ে পাশের অংশের সাথে প্যাচ দিতে হবে। এবার আস্তে আস্তে টান দিলে গেরো শক্ত হবে।
রীফ নট কিভাবে করা হয় তার জন্য নিচের ভিডিওটি দেখতে পারেন।
ব্যবহারঃ
১. এই গেরোটি ঝালর বাতি
তৈরী করতে ব্যাপক ভাবে ব্যবহার করা হয়।
২. স্কাউটের ব্যাজ, লোগো ও
পোস্টার
সহ বিভিন্ন জায়গায় রীফ নটের প্রতিকৃতি ব্যবহার করা হয়।
৩. বিভিন্ন ব্যান্ডেজের
প্রান্ত বাধার জন্য রীফ নট আন্তর্জাতিক ভাবে স্বীকৃত।
অন্যান্য নামঃ
১. স্কয়ার নট,
২. ডাক্তারী গেরো,
৩. হারকিউলিসের নট,
৪. গ্র্যানি নট,
৫. ব্রাদার্স হুড নট।
অসুবিধাঃ
গেরো হিসাবে নিরাপদ নয়। কোনও একটি মুক্ত প্রান্তটি
বাইরের দিকে টানলে সহজেই খুলে যায়। রশির দুই প্রান্ত একই মাপের না হলে ভাল ভাবে আটকে
থাকে না।

0 Comments