জেলার বিতর্ক প্রতিযোগিতা পেরিয়ে বিভাগীয় পর্যায়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ

বেরোবির অন্য গ্রুপ/সংগঠনের মতই বেরোবিকে সকলের সামনে সেরা হিসেবে তৈরি করতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপও তাদের কার্যক্রম ধীরে ধীরে করে যাচ্ছে।

বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল এর তত্ত্বাবধায়নে রংপুর জেলা রোভার কর্তৃক আয়োজিত "মুজিববর্ষ বিতর্ক প্রতিযোগিতা-২০২১" এ জেলা পর্যায়ে বিজয়ী হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ এবং বিভাগীয় পর্যায়ে বিতর্কের জন্য সিলেক্ট হয়েছেন। এই প্রতিযোগিতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ এর ৩জন সদস্য অংশগ্রহণ করেন।

তাদের নাম ও বিতর্কে তাদের অবস্থানঃ

প্রথম বক্তাঃ সাইদুর জামান বাপ্পি (রোভার সদস্য)

দ্বিতীয় বক্তাঃ রাতুল বসাক (রোভার মেট)

দলনেতা/তৃতীয় বক্তাঃ সাব্বির ইসতিয়াক আহমেদ (রোভার সহচর)

এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ৩রা জুন ২০২১ অনলাইন মাধ্যমে। বিতর্কের বিষয় ছিলোঃ “বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তথ্য প্রযুক্তিতে দক্ষ জনশক্তিই একমাত্র উপায়।” বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ, রংপুর এর পক্ষের অবস্থান নেয়। এবং বিপক্ষে থাকে রংপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ। আশা রাখি বিতর্কটি ভালো লাগবে। পুরো বিতর্কটি অনলাইন ভিত্তিক হওয়ায় কিছুটা নেটওয়ার্ক ঘটিত সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এই ত্রুটিটি ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন।

পুরো বিতর্কটি দেখতে:

তাদের জন্য প্রাণ ঢালা শুভেচ্ছা এবং আগামী দিনের জন্য রইলো শুভ কামনা

 

Post a Comment

0 Comments