Timber Hitch

টিম্বার হিচ

এটি বেশ প্রাচীন একটি গেরো। প্রায় ১৬২৫ সালের দিকে ব্রিটিশ নৌবাহিনী তাদের গেরোর তালিকায় এই গেরো অন্তর্ভুক্ত করলেও এই গেরো আরো অনেক আগে থেকেই ব্যবহার হয়ে আসছে।
Timber Hitch
 
গাছের গুঁড়ি বা খুঁটি স্থানান্তর করতেই মূলত এই গেরো ব্যবহৃত হয়। তাই এই গেরো "গুঁড়ি টানা গেরো" নামেই বেশি পরিচিত। এক বা একাধিক দন্ডের সাথে অতি সহজে এ পদ্ধতিতে রশি বাঁধা ও খোলা যায়। এ গেরোতে রশি টানার সাথে সাথে বাঁধন শক্ত হতে থাকে।
একটি লম্বোবোর্ডের ধনুকের শেষটি সংযুক্ত করতে ব্যবহারের জন্য এটি "বায়ার্স নট" হিসাবে পরিচিত। 
 

উপকরণঃ

এক বা একাধিক  দন্ড এবং একটি লম্বা রশি।
 

তৈরি কৌশল : 

একটি দড়ির চলমান প্রান্ত ডান হাতে ধরে দন্ড/দন্ডগুলোকে ঘড়ির কাটার উল্টো দিকে একটি পেচ দিয়ে স্থির অংশের  নিচ দিয়ে এনে তার উপর দিয়ে চলমান প্রান্তকে বিপরীত দিকে নিয়ে নিজ দড়ির সংগে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ৫-৭ বার প্যাচ দিয়ে এ গেরো দেয়া হয়।
 
এই গেরো বাঁধতে নিচে দেওয়া ভিডিওটি দেখতে পারেন।
 

 
ব্যবহারঃ 

১. কোন বেলনাকার লম্বা বস্তু বাধার জন্য গুড়ি টানা গেরো ব্যবহার করা হয়। বড়-লম্বা বেলনাকার বস্তু খুব সহজে টেনে নেয়ার জন্য গুড়ি টানা গেরো বেশ কার্যকর।
 
২. প্রাচীনকালে তীরন্দাজদের ধনুকের মাথায় দড়ি বাধার জন্য গুড়িটানা গেরো ব্যবহার করা হত। 
 
৩. কাঠুরে বা যারা কাঠ কাটেন তারাই মুলত এই গেরো ব্যবহার করেন। একটি বড় গাছের গুড়ি অথবা অনেক গুলো কাঠের টুকরো টেনে নেয়ার জন্য কাঠুরেরা এই গেরো ব্যবহার করেন। এই গেরো বাধার ফলে গাছের গুড়ি টেনে নেয়ার সময় গুড়িটি ডানেবামে কাত হয়ে যায় না অথবা কোথাও গড়িয়ে পরে না।
 
৪. গিটারের ব্রিজের সাথে তার বাধার জন্য গুড়ি টানা গেরো ব্যবহার করা হয়। 
 
৫. অ্যাশলে বুক অফ নটস অনুসারে, এর প্রধান ব্যবহার কার্গো পরিচালনা করার মধ্যে রয়েছে।

 
সুবিধাঃ

১. একটি ভারী বোঝা টানতে এবং মুক্ত করতে সহজ। 
 
২. জ্যামিং বা পিছলে যায় না।
 
 



 

Post a Comment

0 Comments