শিট ব্যান্ড গেরো
শিট ব্যান্ড এক ধরনের ব্যান্ড। এটি দ্রুত ও সহজেই বাঁধা যায়। অ্যাশেলে বুক অফ নট বইয়ে গুরুত্বপূর্ন গেরোর মধ্যে শিট ব্যান্ডকে প্রথমে রেখেছে।
এটি বাংলাদেশের সকল স্কাউটদের কাছে "পাল গেরো" নামেই পরিচিত। এছাড়া এই গেরো "বেকেট ব্যান্ড", "তাঁতিদের গেরো" বা "তাঁতিদের হিচ" (Becket Bend, Weaver's Knot and Weaver's Hitch) নামেও পরিচিত।
মূলত অসমান
পুরুত্বের দুটি দড়ি জোড়া দিতে এই গেরো ব্যবহার করা হয়।
উপকরণঃ
একটি মোটা দড়ি ও একটি চিকন দড়ি।
তৈরির পদ্ধতিঃ
মোটা দড়িটির এক প্রান্তটি ইংরেজি "U Shape" এর মত ভাঁজ করতে হবে যাতে একটি বাঁক (বা "বাইট") তৈরি হয়।
এখন নিচ দিক থেকে বাইটের মধ্য দিয়ে চিকন দড়িটির চলমান প্রান্ত ঢুকিয়ে মোটা দড়ির বাইটটিকে পেঁচিয়ে নিতে হবে।
এরপর চিকন দড়ির নিচদিক এবং মোটা দড়ির বাইটের উপর দিয়ে চলমান প্রান্তটি বের করে আনতে হবে।
এখন চিকন দড়ির উভয় প্রান্ত টান দিয়ে গিঁট এঁটে দিতে হবে।
এই গেরো বাঁধতে নিচে দেওয়া ভিডিওটি দেখতে পারেন।
ব্যবহারঃ
১. এই গেরোর নাম পাল গেরো হলেও এই গেরোটি শুধু পাল বাধতে
ব্যবহৃত হয় না। পাল গেরোর মূল উদ্দেশ্য হচ্ছে অসমান
পুরুত্বের দুটি দড়ি জোড়া দেয়া।
২. এই গেরোটি নৌকায় জেলেরা মাছ ধরার জন্য বেশি ব্যবহার করে। যেহেতু মাছ
ধরার নৌকার দড়ি বেশিরভাগ সময় ভেজা থাকে এবং ভিজে যাওয়া দড়ি কম পুরু হয় তাই
নৌকার অনান্য শুকনো
দড়ির সাথে ভেজা দড়ি বাঁধতে পাল গেরো ব্যবহার করা হয়।
৩. জাল তৈরিতে ব্যবহৃত প্রথম গেরো হচ্ছে শিট ব্যান্ড।
সুবিধাঃ
১. এই গেরো খুব সহজে বাঁধা ও খোলা যায়।
২. এই গেরো খুব নিরাপদ।
৩. রিফ নট এর থেকে বেশি কার্যকরী।
ডাবল শিট ব্যান্ডঃ
পাল গেরোকে আরো বেশি কার্যকর এবং শক্ত করার জন্য গেরো বাধার আগে স্থির
প্রান্তের সাথে একটি বেশি “রাউন্ড টার্ন” ব্যবহার করে পাল গেরো বাধা হয়। তখন এই গেরোর নাম “ডাবল শিট ব্যান্ড”।

0 Comments